জরুরি তথ্য: জরুরি হেল্পলাইন: ৯৯৯ | কেএমপি কন্ট্রোল রুম: ০১৭১৩-৩৭৩৩৬৬ | উইমেন সাপোর্ট: ১০৯ | ফায়ার সার্ভিস: ১৬১৬৩
৯৯৯
নাগরিক সুরক্ষা
এসওএস
⏳ ডেটা মিনিমাইজেশন পলিসি

তথ্য ধারণ ও স্থায়ী মোছা নীতি

নিরাপদ খুলনা প্ল্যাটফর্মে সংরক্ষিত যেকোনো তথ্য কতদিন থাকে এবং কখন চিরতরে মুছে ফেলা হয় তার পূর্ণাঙ্গ তালিকা।

১. মূল নীতি: "প্রয়োজনের অতিরিক্ত কোনো তথ্য নয়"

আমাদের লক্ষ্য অপরাধের উপাত্ত সংগ্রহ করা নয়, বরং নাগরিকদের নিরাপদ রাখা। কোনো কেস নিষ্পত্তি হয়ে গেলে কিংবা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তা সার্ভারে জমিয়ে রাখার কোনো যুক্তি নেই।

২. স্বয়ংক্রিয় শিডিউলড পার্জ (Automated Purge Schedule)

বাতিলকৃত কেস (Rejected Reports):

মডারেটর কর্তৃক বাতিল বা ভুয়া চিহ্নিত হওয়ার ১৪ দিনের মাথায় ডাটাবেজ এবং কোয়ারেন্টিন ফাইল ডিস্ক থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়।

নিষ্ক্রিয় ও অমীমাংসিত কেস (Stale Reports):

অতিরিক্ত তথ্যের অভাবে ৬০ দিন যাবত কোনো অগ্রগতি না হলে কেসের বিবরণ ও ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

নিষ্পত্তিকৃত প্রমাণপত্র (Closed Case Evidence):

কেস চূড়ান্তভাবে নিষ্পত্তির ৬০ দিন পর আপলোডকৃত ছবি বা ডকুমেন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হয় (Crypto-shredded)।

৩. আইনি স্থগিতাদেশ (Legal Hold Protocol)

শুধুমাত্র আদালতের সুনির্দিষ্ট লিখিত আদেশ বা সরকারের ক্ষমতাপ্রাপ্ত তদন্ত সংস্থার আনুষ্ঠানিক অধিযাচন পত্র থাকলে নির্দিষ্ট কোনো কেসের ক্ষেত্রে স্বয়ংক্রিয় মোছা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা যেতে পারে। এর বাইরে কোনো ব্যতিক্রম অনুমোদিত নয়।